শেষতক এসে গেছ, ভালো
মোজাম্মেল মাহমুদ| বলেছ সন্ধ্যা নামলে ফানুসের ওড়াওড়ির সাথে সন্ধি পাতাবে পতঙ্গভুক অন্ধকার বলেছ পাতারা টুপ করে ঝরে পড়বে নীড় বাঁধতে আসা পাখিদের ইশারায় বলেছ আকাঙ্ক্ষিত উচ্ছ্বাসের কালেও দূর থেকে ভেসে আসবে প্রলম্বিত আর্তনাদ এর মধ্যে আরও কিছু সুভাষিত কথা শর্তহীন অন্তরঙ্গতা শেষে অসমান-তরঙ্গে মিলিয়ে গেছে বুঝেছি প্রণয়ের উড়ো চিঠি নিয়ে আসা মৌসুমি বাতাস ঘরময় রেখে গেছে ধুলোকণা, ছেঁড়া পাতা, পাখির পালক শেষতক এসে গেছ, ভালো। এখনো জেগেই আছে শুক্লপক্ষ চাঁদ। |
একটি মন্তব্য পোস্ট করুন