অবদানকারী

Blogger দ্বারা পরিচালিত.

ব্লগ সংরক্ষাণাগার

পূজার প্রস্তুতি

এর দ্বারা পোস্ট করা Unknown | ১০/১৪/২০১৬

পূজার প্রস্তুতি

কয়েক দিন পরই শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এখন চলছে পূজার নানা প্রস্তুতি। মাটি দিয়ে তৈরি হচ্ছে মূর্তি। এরপর রং ও অন্য কাজের পরই মণ্ডপে বসানো হবে মূর্তিগুলো। দক্ষিণাঞ্চলের মৃৎশিল্পী সুইটি পাল মূর্তি বানানোর কাজে ব্যস্ত। ছবিটি রোববার দুপুরে বরিশাল নগরের কাউনিয়া লোকনাথ বাবার মন্দির থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রোববার যশোর রামকৃষ্ণ আশ্রমে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় কুমারী পূজা। হিন্দুধর্মমতে, কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। শঙ্খ, ঘণ্টা আর উলুধ্বনির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়।

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে অন্যান্য বছরের মতো কুমিল্লা নগরের একমাত্র ঠাকুরপাড়া রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এ বছর কুমারী হয়েছে নগরের রাজগঞ্জ এলাকার হিমাংশু চক্রবর্তীর আট বছর বয়সের মেয়ে এবং আওয়ার লেডি অব ফাতিমা গার্লস স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী সোনালি চক্রবর্তী। কুমারী পূজা দেখার জন্য সকাল থেকে কুমিল্লা মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে ভক্তরা ভিড় করেন। বেলা সাড়ে ১১টায় তোলা ছবি।