এর দ্বারা পোস্ট করা
Unknown |
১০/১৬/২০১৬
জানালা
আবু সাঈদ ওবায়দুল্লাহ
| অনেক রৌদ্রপাখি মেলেছে ডানা তার রং ধরে আমার একলা একা কবিতার তল্লাট। বৃষ্টি ভেঙে গুটি গুটি মাছ— ঐরাবত সাঁতার ঘন স্রোতের মাঠ আর মাঠ। গোলাপের গৌরব থেকে লাখো লাখো লাল। গাছে গাছে লম্বা ও নিরাপদ ছাদ। উঁকি মারে দেয় বিলিয়ে সাদাদের রংবাজ। রাস্তায় রাস্তায় সাঁজোয়া সেনা, সেনাদের ভৌতিক কাহারে কাটে রাইফেল ও দূরবীন। চুলে চুলে কোথাও রেখছ হাবিলির ছায়া তার কামলি ধরে সিঁড়িগুলো রাত। |
একটি মন্তব্য পোস্ট করুন